Amarendra sen

কবিতা - যদি না বুঝিলে

Amarendra sen
রবিবার, ১৬ মার্চ ২০২৫ গান, বিরহের কবিতা

জানি না কেমনে বোঝাব তোমারে,
যদি তুমি বুঝতে না পারো মোরে।
অনেক কথা মুখে বললেও
সব কিছু তো বলা যায় না,
লিখে দিলেও কথার বয়ানে
সব ভাবনা লেখা যায় না;
হৃদয়ের কথা, হৃদয়ের ব্যথা
শুধু রয়ে যায় মনের গভীরে।
যদি বুঝতে চাও সকল কথা,
মনের গভীরের সকল ব্যথা—
মিশে একান্তে যাও মনের নীড়ে
হৃদয়ে হৃদয় দিয়ে সেই গভীরে।

পরে পড়বো
৩৫৩

মন্তব্য করুন