Amarendra sen

কবিতা - অচেনা অতিথি

Amarendra sen
বৃহস্পতিবার, ২৫ জুলাই ২০২৪ প্রেমের কবিতা

অচেনা অতিথি তোমারে দেখি
শিহরে হৃদয় কেন যে একি?
নয়নে নয়ন মিলিল যবে
ভাবছি মনে দেখেছি কবে?
অজানা নয় গো এমন আঁখি,
আঁকিয়া রেখেছে তাহারে রাখি—
হৃদয় অতল গভীর পারে
স্মৃতির বাঁধানো মণির হারে।
উঠিলে আসিয়া স্বপন হতে
যেমন কুসুম ঊষাতে ফোটে—
শাখার আড়ালে ঘুমিয়ে রাতি,
চকিতে তেমনি তোমার ভাতি।

পরে পড়বো
৭১০
মন্তব্য করতে ক্লিক করুন