কবিতা — রেখে গেলাম সুবাস মেখে

শুক্রবার, ১৫ আগস্ট ২০২৫ প্রেমের কবিতা, বিরহের কবিতা

শুধু দুঃখ পেলাম
ভালোবেসে কিছু চাইনি ;
মনের কোনে লুকিয়ে ছিল আশা
তাই সুখ পাইনি ।
যেখানে পাওয়ার আশা
সেখানেতো নেই ভালোবাসা
ভালোবেশে তার ভালোতে বাস
শুধু রেখে যায় সুখের সুবাস
আগে বোঝা যায় নি।
ফুলের থেকে শিখে
দিয়ে গেলাম রেখে,
সুবাস মেখে মেখে সব ভালোবাসা,
তোমারে দিতে যত ছিলো আশা,
তুলে হৃদয়ে নিয়ো তুমি
আগে যা কখনো পাওনি।

১৩৮ বার পঠিত রিপোর্ট

মন্তব্য করুন

লেখকের অন্যান্য প্রকাশনা