Amarendra sen

কবিতা - শঙ্কিত মনে

Amarendra sen
রবিবার, ১২ জানুয়ারি ২০২৫ বিবিধ কবিতা, সাম্য-জীবনমুখী কবিতা

এতই উন্নত হয়েছি আমরা
আজ এমন জগতে করছি বাস
বুঝতে পারিনা কোনটা ভালো
কোনটা করছে নিজের সর্বনাশ।
শিশুর শৌশব কেটে যায়
চোখ রেখে মোবাইল ফোনে
জন্মের পরে যে ছয়টি বছর
শিশু পুষ্ট হবে দেহ আর মনে ,
নষ্ট হয় চটকের ছবি দেখে
জাগবে কেমনে অন্ত:শক্তি প্রাণে
মন লাগেনা ,আকর্ষণ দূরে রেখে
মায়ের কোলে মিষ্টি সুরের গানে ।
কৈশোর যৌবনের অমোঘ আকর্ষণে
মোবাইল যেন বাঁধ ভাঙা জল
মন প্রাণের সকল ইচ্ছা ভাবনা শুষে
বাকি জীবনটাকেই করছে বিকল।
তাইতো ভয় পাই শঙ্কিত মনে
আসবে নাতো এমন দিন জীবনে
যখন মানুষ ভুলে যাবে সব কিছু
উত্তর পেতে সার্চ করে রবে মোবাইল পিছু ?

পরে পড়বো
২৭৯
মন্তব্য করতে ক্লিক করুন