স্বর্গ-নরক মনেরই মাঝে,
আকাশে নেই দেবালয়;
সুর-দীপ্ত জীবন-জ্যোতিতে বিরাজে,
মনের মন্দ অসুর হয়।
আকাশ হতে আসে না দেবতা,
মানুষ হতেই দেবতা হয়;
গুণ ও কর্মে মহান যিনি,
পথের সাথী সবার সহায়।
অসুর মনের মানব যারা,
ভ্রষ্ট চলন জীবন ক্ষয়;
দেবতা যারা চরিত্রে দীপ্ত,
উন্নত জীবনের পথ দেখায়।
দেবতার মতো যারা মহান,
পৃথিবীতে যাদের হয় জয়গান;
মানুষ হয়েই জন্মেছিলেন তারা,
স্বর্গ নয়—তারা পৃথিবীরই দান।
হেথা দুঃখ-কষ্ট-বেদনার,
সৃষ্টি হয় ভুল চলনার;
অসুর মনের মানুষ যত,
ধরায় রেখে যায় বেদনার ক্ষত।

মন্তব্য করতে ক্লিক করুন