Amarendra sen

কবিতা - স্বপ্নের মুকুল

Amarendra sen
বুধবার, ২২ মে ২০২৪ রম্য কবিতা

একি স্বপ্ন একি ভুল।
হৃদয়ের এতো কাছে
এতো যারে মন যাচে
নিশিদিন ভেবে যার তরে
হৃদয় হয়েছি ব্যাকুল।
যার তরে গাহি গান
যার তরে ভাবনা মুকুল ধরে
দেখে নাই আঁখ তারে
মিছে মিছে হয়েছে ব্যাকুল।
আনন্দে ফুটিতে চায়
হৃদযের মুকুল হায়
অলি এসে ফিরে যায়
ফোটে না আশার ফুল।
15/4/24

পরে পড়বো
৩৪৫
মন্তব্য করতে ক্লিক করুন