কবিতা — তোমার বিরহ

বৃহস্পতিবার, ২৯ জানুয়ারি ২০২৬ আধ্যাত্মিক কবিতা, প্রেমের কবিতা

অমর প্রেমে রেখেছ বেঁধে,
অনন্ত বিরহ হৃদয়ে জেগে;
কত জনমের বেদনা লাগে—
স্মরণে যবে আস অনুভবে।

স্থূল জগতের হাসি-কান্না—
পারিনা বুঝতে সুখ না বেদনা,
অন্তর মাগে নির্মল শান্তি,
লঙ্ঘিতে চায় জীবন-যন্ত্রণা।

তুমিই করেছ জগতের শুরু,
তোমারি ইচ্ছায় হবে অবসান;
জন্মান্তরের বিরহ-প্রেমে—
তোমাতেই স্থির হতে চায় প্রাণ।

হৃদয়-সরসে ফোটাতে পদ্ম,
নয়নের জলে রাখব বেঁধে;
বিগলিত হয় যদি তোমার হৃদয়—
আমার বিরহের স্পর্শ লেগে।

১০৫ বার পঠিত রিপোর্ট

মন্তব্য করুন

লেখকের অন্যান্য প্রকাশনা