আহা, কী শান্তি! তোমার ওই দুটি চোখে।
সেই চোখ দুটো যেন আমার প্রথম মায়ায় পড়া।
হৃদয়ে জন্মেছিল তোমার প্রতি আমার ভালোবাসা।
আমি হারিয়ে যাই তোমার ওই দুটি চোখে।

যদিও তুমি আমাকে ভুলে গেছ, আমি তো ভুলতে পারিনি তোমার চোখে আমাকে দেখার দৃশ্য।
আমি কি ভুলতে পারি সেই দৃশ্য, যে দৃশ্যে তোমার মাঝে আমি নিজেকে দেখেছিলাম, অথচ তুমি দেখোনি আমাকে।

বড় সাধ জাগে, একবার তোমার চোখের মাঝে আমাকে দেখি।
প্রিয় বিদেশিনী, তোমাকে ছাড়া আমি কীভাবে ভালো থাকি?
তোমাকে দেখার সাধ আমার কখনো মিটবে না।

ওই একজোড়া শান্ত চোখ যেন আমার সকল ক্লান্তি
মোছার ঔষধ।
সমস্ত দিনের ক্লান্তি যেন ওই দুটি চোখে ডুবে যায়।
ওই চোখ দুটো যেন তোমার প্রতি আমার প্রথম ভালোবাসা।
ওই একজোড়া শান্ত চোখে দেখেছিলাম আমার প্রথম ভালোবাসা।