তুমি আমার মন চুরি করেছ, তাই বলে কবিতাও?

‎আজ কত দিন হয়ে গেল, আমার কবিতায় আমারই জায়গা হয় না।

‎আমার কবিতার খাতার প্রতিটি পাতায়, প্রতিটি শব্দজুড়ে এখন শুধু তুমি।

‎আমি জানি না কেন আমার মনটা এত অবুঝ।
‎আমার মন তো আমাকে বুঝতে চায় না; শুধুই তোমাকে বুঝতে চায়।

‎ওহে বিদেশিনী, তবুও কেন তোমার জন্য একটু জায়গা হয় না?

‎যদিও তুমি আমার প্রতি নিঃশ্বাসে মিশে আছ, তবুও তোমায় আমি যখন-তখন হারাই।

‎আমি ক্লান্ত তোমাকে খুঁজতে খুঁজতে;
‎এখন আমার কবিতাও তোমাকে খোঁজে।

‎আমি যত দিন বেঁচে আছি, তত দিন তোমায় নিয়ে লিখব।
‎তুমিই আমার কবিতা।