আমার ভালোবাসার কোনো সংজ্ঞা আমার নেই।
‎ভালোবাসা কী জিনিস, তা শুধু অনুভব করতে পারি।

‎তোমরা কীভাবে, কাকে ভালোবাসো, আমি জানি না।
‎আমার ভালোবাসা মানে— মনটা সারাক্ষণ তোমার কাছে থাকে; আর আমি নিজেকে তোমার মাঝে হারিয়ে ফেলি।

‎তুমি আমার রাতের ঘুমকে হত্যা করেছ।
‎এখন আমি চাইলেও ঘুমাতে পারি না।

‎কারণ আমি তোমার মায়ায় পড়েছি; মানে, বিষ খেয়েছি।
‎এখন না পারি মরতে, না পারি শান্তিতে বাঁচতে।

‎এখন আমিও মরতে চাই, কিন্তু মরতে পারি না।
‎আমি তোমার মায়ার বিষ খেয়েছি।

‎এখন তোমাকে ভালোবাসা যেন আমার নেশা।
‎তা ছাড়তে পারি না, কারণ আমি তোমাকে ভালোবাসি।
‎এখন আমার এসব খুব ভালো লাগে।