আমি যার জন্য রাত জাগি, সে হয়তো নাকে সরিষার তেল মেখে এখন ঘুমাচ্ছে।

‎আমার দিন কীভাবে কাটে, তা তুমি জানো না;
‎হয়তো কোনো দিন জানবেও না।

‎আমার শত বছরের ভালোবাসা তোমাকে দিয়েছি।
‎সমস্ত হৃদয় উজাড় করে, মন-প্রাণ দিয়ে তোমায় ভালোবেসেছি।

‎তোমার প্রিয় পাহাড়ের প্রিয় রাস্তায় হাজার মাইল পথ আমি একা হেঁটেছি;
‎কোথাও তোমায় পাইনি।

‎আমি এখনো বাতাসে তোমার পদধ্বনি শুনি।

‎যদি তোমার একটি পায়ের ছাপ খুঁজে পেতাম,
‎আমি মন ভরে তা ছুঁয়ে দেখতাম।

‎আমি তোমাকে কোথাও খুঁজে পাই না।
‎তুমিও আমাকে আর কোনো দিন খুঁজোনি।

‎আমি তোমাকে কোনো দোষ দেব না;
‎কারণ এই অপ্রকাশিত প্রেম শুধু আমারই, তোমার নয়।