"ঐশী মদদ"
এ এইচ এম নোমান চৌধুরী (এ্যানী)
প্রশংসা সব "মহান খোদার "
যার ইশারায় হচ্ছে সব,
ফিলিস্তিনের পাক ভূমিকে
মুক্ত করেই দেবেন রব।
জুমার দিনে এই মিনতি
মহান রবের তরে,
যেন পাপিষ্ট ঐ পশ্চিমারা
"হামাস" দেখেই মরে।
বিশ্বের প্রতি ঘরেই যেন
"হামাস" জন্ম হয়,
সৈনিক-এ মাহাদীর আগমন
দেখুক বিশ্বময়।
লেজ গুটিয়ে পালায় যেন
তাগুত বিশ্বে যত,
দাও, মুছে দাও, "মহান খোদা"
মাজলুমানের ক্ষত।
"ঐশী মদদ" ফিলিস্তিনে
দেখাও বারংবার,
পশ্চিমাদের মদদপুষ্ট
ইহুদি নির্বিকার।
সহায় তুমি হও এভাবে,
কুদরতি পয়গামে,
কম্পিত হোক বসুন্ধরায়
"আল্লাহ" তোমার নামে!
অনুসন্ধান করুন
সাম্প্রতিক মন্তব্যসমূহ
সুন্দর লেখা, অভিনন্দন কবি
আরো দেখুন
কাজী অ্যাডাম
লেখক:
আনিস খান শিহাব
আসসালামু আলাইকুম । বাংলা কবিতা নেট কবিতা অঙ্গনে সক...
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
নূর মোহাম্মদ কল্পকবি