হুশিয়ার !
এ এইচ এম নোমান চৌধুরী (এ্যানী)
হুশিয়ার ! হুশিয়ার !!
হুশিয়ার !!!
শক্তির সমারোহে থাকো যদি তবুও
বিষদাঁত তোমাদের ভাঙ্গবো এবার,
সাবধান হও যত রাষ্ট্র দ্রোহি,
ভিনদেশী, বেনিয়া'র তাবেদার।
হুশিয়ার ! হুশিয়ার !!
হুশিয়ার !!!
বাংলার জমিনে ভারতীয় ট্রেন
আসতেই দেবোনা কভু।
মাথায় কাফন বেঁধে যুদ্ধে যাবো
বাংলার স্বাধীনতা রাখবো তবু।
লাল-সবুজের মান বাঁচাতেই
প্রয়োজনে রক্ত ঢালবে আবার।
নিভৃতে যদিও বাংলার জনগণ
ভুলে নাই ফেলানীর চিৎকার।
হুশিয়ার ! হুশিয়ার !!
হুশিয়ার !!!
ক্ষমতার দম্ভ সে চায় না জাতি
চায় শুধু বিজয়ের অটুট খ্যাতি।
যুদ্ধের দামামা বাজলে তবে
দেখবে না কেউ আর দিবস-রাতি।
লাল-সবুজের ঐ অর্জিত স্বাধীনতা
রক্ষার প্রয়োজনে লড়বে আবার,
বাংলার সীমানায় আসত দেবো না কভু
বন্ধুর মুখোশই যত হানাদার।
হুশিয়ার ! হুশিয়ার !!
হুশিয়ার !!!
অনুসন্ধান করুন
সাম্প্রতিক মন্তব্যসমূহ
আমার অত্যন্ত প্রিয় একটি কবিতা।
আরো দেখুন
আলাউদ্দিন রিয়াজ
লেখক:
সুনীল গঙ্গোপাধ্যায়
সুন্দর লেখা, অভিনন্দন কবি
আরো দেখুন
কাজী অ্যাডাম
লেখক:
আনিস খান শিহাব