অর্ঘ্যদীপ চক্রবর্তী

কবিতা - আমার ভালোবাসার পাহাড়

অর্ঘ্যদীপ চক্রবর্তী
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬ প্রকৃতির কবিতা, প্রেমের কবিতা

হে পাহাড়, আমার ভালোবাসার পাহাড়
তোমায় খুব ভালবাসি গো,
তুমি আমার মন-প্রাণ সর্বস্ব
তোমায় ছাড়া কিছু ভাবতে পারি না এক মুহূর্ত।

তোমার রূপ-যৌবনে
আমি মুগ্ধ
আমি শতবার মুগ্ধ
আমি হাজারবার মুগ্ধ
আমি কোটিবার মুগ্ধ।

তোমায় দেখে
আমার কিছু বলার ভাষা থাকে না
আমি ভাষা হারিয়ে ফেলি
শুধু দু’চোখ ভ’রে তোমাকেই দেখে যাই
ঠিক যেন তোমায় দু’চোখ ভরে গ্ৰাস করি
তোমার সৌন্দর্যে আমি এতটাই মুগ্ধ!

হে পাহাড়, তুমি এত সুন্দর কেন হ’লে?
কেন তোমায় দেখে আমার মন এত উন্মন হয়ে ওঠে?

— অর্ঘ্যদীপ চক্রবর্তী
৫/৩/২০২৬

পরে পড়বো
১৫
মন্তব্য করতে ক্লিক করুন