আমি আজও তোমায় ভালোবাসি।
আজ থেকে পঁচিশ বছর আগে দেখেছিলাম তোমায়
আমার এখন পঞ্চাশ।
সেই তখন তোমায় যেমন ভালোবেসেছিলাম
আজও তোমায় তেমনই ভালোবাসছি।
আমি আর সংসার করিনি
কারণ অন্য কাউকে আর ভালোবাসতে পারিনি, তোমায় মন-প্রাণ উজার করে ভালোবেসেছিলাম জানি না এখন তুমি কেমন আছো…।
আমি রাস্তার এপারে দাঁড়িয়ে ছিলাম
তুমি ওপার দিয়ে হেঁটে যাচ্ছিলে।
তুমি লক্ষ করোনি আমাকে
তাকাওনি আমার দিকে
কিন্তু আমি তোমায় দেখেছিলাম
তোমায় ঐ একবার দেখেই
ভালোবেসে ফেলেছিলাম।
আর তাই তো তোমায় না পেয়ে
আমি আজও সংসার করলাম না।
এরপর আমি আর কখনও কোনোদিন কোথাও
তোমায় দেখিনি।
তুমি আমায় চেনো না
তুমি আমার নামও জানো না
আমিও তোমার নাম জানি না
কিন্তু তোমার ছবি আমার মনের মধ্যে আজও গাঁথা আছে
থাকবে ততদিন যতদিন থাকব বেঁচে।
— অর্ঘ্যদীপ চক্রবর্তী
৭/৩/২০২৬
অনুসন্ধান করুন
🎂 আজ যাদের জন্মদিন
আহমেদ হানিফ
শুভ জন্মদিন! 🎈
প্রসূন গোস্বামী
শুভ জন্মদিন! 🎈
সাম্প্রতিক মন্তব্যসমূহ
কবি, আপনার সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা রইল। 🙏🌿
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
স্বপ্নীল চক্রবর্ত্তী
ধন্যবাদ প্রিয় পাঠক । ভালো থাকবেন নিরন্তর ।
আরো দেখুন
অমরেন্দ্র সেন
লেখক:
অমরেন্দ্র সেন