আকাশজুড়ে মেঘের মেলা, ঘন কালো ছায়া,
শ্রাবণ আসে মাতাল সমীর, আদিগন্ত মায়া।
আমের ডালে জল জমেছে, সবুজ পাতা নড়ে,
অঝোর হয়ে বৃষ্টিধারা মাটির বুকে ঝড়ে।
পথের ধারে একলা দাঁড়িয়ে ভেজে বুড়ো গাছ,
পুকুর-জলে রিমঝিমিয়ে উঠছে যেন মাছ।
জানলা ঘেঁষে বসে আছি, হাতে চায়ের কাপ,
বুকের ভেতর হালকা হয় পুরনো যত তাপ।
শব্দ হারিয়ে যায় বহুদূর, স্তব্ধ চারিপাশ,
একটানা এই জল-পতনের মিষ্টি দীর্ঘশ্বাস।
শহর জুড়ে বৃষ্টি আসুক, মুছে যাক সব গ্লানি,
একটুখানি শান্তিতে আজ জুড়াক জীবনখানি।
অনুসন্ধান করুন
🎂 আজ যাদের জন্মদিন
নূর মোহাম্মদ কল্পকবি
শুভ জন্মদিন! 🎈
সাম্প্রতিক মন্তব্যসমূহ
কবি, আপনার সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা রইল। 🙏🌿
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
স্বপ্নীল চক্রবর্ত্তী
ধন্যবাদ প্রিয় পাঠক । ভালো থাকবেন নিরন্তর ।
আরো দেখুন
অমরেন্দ্র সেন
লেখক:
অমরেন্দ্র সেন