চাঁদের আলো
কবি: উইলিয়াম শেক্সপিয়ার
অনুবাদ: মুহাম্মদ আস্রাফুল আলম সোহেল
[উইলিয়াম শেক্সপিয়ারের বিখ্যাত নাটক ‘দ্য মার্চেন্ট অফ ভেনিস’ থেকে, ১৫৯৬-১৫৯৮]
কি মধুর চাঁদের আলো এই তীরের উপর ঘুমিয়ে আছে!
এখানে আমরা বসব,
এবং সঙ্গীতের সুর আমাদের কানে ধীরে প্রবেশ করতে দাও:
মৃদু নিস্তব্ধতা আর রাত্রি,
হয়ে ওঠে মধুর ঐকতানের স্পর্শ ।
বসো, জেসিকা ।
চেয়ে দেখো, স্বর্গের মেঝে কেমন প্রাচুর্যপূর্ণভাবে খচিত যেন এক উজ্জ্বল স্বর্ণ চাকতি ।
তুমি যে ক্ষুদ্রতম গোলকটিই দেখো না কেন
এটি তার গতিতে এক দেবদূতের মত গান গায়,
এখনো তরুণ-চোখবিশিষ্ট স্বর্গীয় দূতগণের জন্য সুর সৃষ্টি করছে ।
এমন ঐকতান অমর আত্মাদের মধ্যে থাকে;
কিন্তু ক্ষয়শীল এই কর্দমাক্ত আবরণ যখন তাকে একেবারেই রুদ্ধ করে রাখে,
আমরা তা শুনতে পাই না ।
অনুসন্ধান করুন
🎂 আজ যাদের জন্মদিন
আহমেদ হানিফ
শুভ জন্মদিন! 🎈
প্রসূন গোস্বামী
শুভ জন্মদিন! 🎈
সাম্প্রতিক মন্তব্যসমূহ
কবি, আপনার সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা রইল। 🙏🌿
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
স্বপ্নীল চক্রবর্ত্তী
ধন্যবাদ প্রিয় পাঠক । ভালো থাকবেন নিরন্তর ।
আরো দেখুন
অমরেন্দ্র সেন
লেখক:
অমরেন্দ্র সেন