নাজিম হিকমত
@NazimHikmet

নাজিম হিকমত Nazim Hikmet

জন্ম তারিখ: বুধবার, ১৫ জানুয়ারি ১৯০২

জন্মস্থান: সালোনিকা, উসমানীয় সাম্রাজ্য (তুর্কি)

পরিচিতি: নাজিম হিকমত, বিংশ শতাব্দী আবির্ভূত সর্বাগ্রগণ্য একজন তুর্কি ভাষার কবি ও নাট্যকার। উনিশ বৎসর বয়সে তিনি তুরস্কের স্বাধীনতা সংগ্রামে যোগ দিয়েছিলেন। স্বীয় রাজনৈতিক মতাদর্শের বিড়ম্বনায় তাকে বারবার কারাগারে নিক্ষেপ করা হয়েছে। তাঁর সারা জীবনের অর্ধেক রচনার প্রসূতিগার কারা অন্তরালের অপরিসর স্থানে ও সময়ের প্রাচুর্য্যে। তাঁর জন্ম হয়েছিল ১৯০২ সালে এবং মৃত্যু সোভিয়েত ইউনিয়নে ১৯৬৩ সালে। কখনো বলা হয়েছে তিনি "রোমান্টিক কমিউনিস্ট", "জেলখানার কবি"; কখনো বলা হয়েছে তিনি তিনি "রোমান্টিক বিপ্লবী"। কণ্ঠে বিপ্লব ও মুক্তির গান গাইলেও নাজিম হিকমতের কবিতা গীতিময়তায় ঋদ্ধ। নিপীড়ন অধ্যুষিত বিংশ শতাব্দীর বিশ্বে বহু ভাষায় অনূদিত হয়েছে তাঁর কবিতা। একটি কবিতায় পাবলো নেরুদা লিখেছেনঃ “ সদ্য মুক্তি পাওয়া বন্দীদের একজন নাজিম হিকমত তার কবিতার মতো লাল রং সোনার সুতায় বোনা জামা উপহার দিয়েছে আমায়। ” ১৯৫০ সালে তাঁকে শান্তিতে নোবেল পুরস্কার দেওয়া হয়।
    কবিতার মোট সংখ্যা: ৫টি
    সামাজিক মাধ্যমে আমরা
    অনুসন্ধান করুন
    সাম্প্রতিক মন্তব্যসমূহ
    আমার কবিতাগুলো ভালো লাগলে অভিমত প্রকাশ করুন। অনুরো... আরো দেখুন
    আজিজুল হক লেখক: আজিজুল হক
    সুন্দর লেখা, অভিনন্দন কবি আরো দেখুন
    কাজী অ্যাডাম লেখক: আনিস খান শিহাব
    আসসালামু আলাইকুম । বাংলা কবিতা নেট কবিতা অঙ্গনে সক... আরো দেখুন
    নূর মোহাম্মদ কল্পকবি লেখক: নূর মোহাম্মদ কল্পকবি