শামীম আজাদ
@ShamimAzad

শামীম আজাদ Shamim Azad

জন্ম তারিখ: মঙ্গলবার, ১১ নভেম্বর ১৯৫২

জন্মস্থান: ময়মনসিংহ, বাংলাদেশ

পরিচিতি: শামীম আজাদ, কবি ও লেখক, বর্তমানে যুক্তরাজ্য প্রবাসী। কিন্তু দীর্ঘ বিলেতবাসেও যে মানুষ কখনো হতে পারেননি প্রবাসী, তিনি অনাবাসী কবি শামীম আজাদ, একদার সাংবাদিক ও শিক্ষক। ১৯৯০ সালে শামীম আজাদ লন্ডনে যান। কিন্তু বাংলাদেশের মাটি, মানুষ ও প্রকৃতির সঙ্গে তার অবিচ্ছেদ্য ও অটুট সম্পর্ক এখনো বজায় রয়েছে। বৃটেনে সর্বাধিক জনপ্রিয় বাঙালি কবি হিসেবে পরিচিত । তিনি বাংলা ও ইংরেজী – দু’ ভাষাতেই লেখেন। কবিতা, গল্প, উপন্যাস, প্রবন্ধ, নাটক – এর সবই তাঁর লেখনীর ক্ষেত্র। প্রকাশিত গ্রন্হ সংখ্যা ৩৭। তিনিই প্রথম বাংলাদেশী কবি ১৯৯৭ এ ভারতের স্বাধীনতার ৫০ বছর উপলক্ষ্যে আমেরিকার বিখ্যাত নিউইয়র্কার সাহিত্য সাময়িকীতে যাঁর কবিতার অনুবাদ ছাপা হয় এবং ২০১২ সালে বিশ্ব বিখ্যাত এডিনবরা ফ্রিঞ্জ ফেস্টিভ্যালে তিনি কবিতা ও গল্প পরিবেশন করেন। বিদেশে ও দেশে অন্যান্য নানাবিধ সম্মাননার সঙ্গে বাংলা একাডেমীর সৈয়দ ওয়ালীউল্লাহ পুরস্কারে ভূষিত।
    কবিতার মোট সংখ্যা: ১৭টি
    সামাজিক মাধ্যমে আমরা
    অনুসন্ধান করুন
    সাম্প্রতিক মন্তব্যসমূহ
    আমার কবিতাগুলো ভালো লাগলে অভিমত প্রকাশ করুন। অনুরো... আরো দেখুন
    আজিজুল হক লেখক: আজিজুল হক
    সুন্দর লেখা, অভিনন্দন কবি আরো দেখুন
    কাজী অ্যাডাম লেখক: আনিস খান শিহাব
    আসসালামু আলাইকুম । বাংলা কবিতা নেট কবিতা অঙ্গনে সক... আরো দেখুন
    নূর মোহাম্মদ কল্পকবি লেখক: নূর মোহাম্মদ কল্পকবি