@humayunazad
হুমায়ুন আজাদ Humayun Azad
জন্ম তারিখ: সোমবার, ২৮ এপ্রিল ১৯৪৭
জন্মস্থান: ঢাকা, বাংলাদেশ
পরিচিতি:
হুমায়ুন আজাদ, একজন বাংলাদেশি কবি, ঔপন্যাসিক, ভাষাবিজ্ঞানী, সমালোচক, রাজনীতিক ভাষ্যকার, কিশোরসাহিত্যিক, গবেষক, এবং অধ্যাপক ছিলেন। তিনি বাংলাদেশের অন্যতম প্রথাবিরোধী এবং বহুমাত্রিক লেখক যিনি ধর্ম, মৌলবাদ,
প্রতিষ্ঠান ও সংস্কারবিরোধিতা, যৌনতা, নারীবাদ ও রাজনীতি বিষয়ে তার বক্তব্যের জন্য ১৯৮০-এর দশক থেকে পাঠকগোষ্ঠীর দৃষ্টি আর্কষণ করতে সক্ষম হয়েছিলেন। হুমায়ুন আজাদের ৭টি কাব্যগ্রন্থ, ১২টি উপন্যাস ও ২২টি সমালোচনা গ্রন্থ, ৭টি ভাষাবিজ্ঞানবিষয়ক, ৮টি কিশোরসাহিত্য ও অন্যান্য প্রবন্ধসংকলন মিলিয়ে ৬০টিরও অধিক গ্রন্থ তার জীবদ্দশায় এবং মৃত্যু পরবর্তী সময়ে প্রকাশিত হয়। ১৯৯২ সালে তার নারীবাদী গবেষণা-সংকলনমূলক গ্রন্থ নারী প্রকাশের পর বিতর্কের সৃষ্টি করে এবং ১৯৯৫ থেকে ২০০০ সাল পর্যন্ত সাড়ে চার বছর ধরে বইটি বাংলাদেশ সরকার কর্তৃক নিষিদ্ধ ছিল। এটি তার বহুল আলোচিত গবেষণামূলক কাজ হিসাবেও স্বীকৃত। এছাড়াও তার পাক সার জমিন সাদ বাদ উপন্যাসটি পাঠকমহলে বিতর্কের সৃষ্টি করেছিল। তার রচিত প্রবচন সংকলন ১৯৯২ সালে হুমায়ুন আজাদের প্রবচনগুচ্ছ নামে প্রকাশিত হয়। তাকে ১৯৮৬ সালে বাংলা একাডেমি পুরস্কার এবং ২০১২ সালে সামগ্রিক সাহিত্যকর্ম এবং ভাষাবিজ্ঞানে বিশেষ অবদানের জন্য মরণোত্তর একুশে পদক প্রদান করা হয়। ২০০৩ সালে তার রচিত কিশোরসাহিত্য ফুলের গন্ধে ঘুম আসে না (১৯৮৫) এবং আব্বুকে মনে পড়ে (১৯৯২) জাপানি ভাষায় অনূদিত হয়েছিলো।
কবিতার মোট সংখ্যা: ২৮টি
-
তোমার ক্ষমতা , শনিবার, ১৮ নভেম্বর ২০২৩
-
তোমার দিকে আসছি , শনিবার, ১৮ নভেম্বর ২০২৩
-
দ্বিতীয় আগমন , শনিবার, ১৮ নভেম্বর ২০২৩
-
প্রেমিকার মৃত্যুতে , শনিবার, ১৮ নভেম্বর ২০২৩
-
ফুলেরা জানতো যদি , শনিবার, ১৮ নভেম্বর ২০২৩
-
ব্যাধিকে রূপান্তরিত করছি মুক্তোয় , শনিবার, ১৮ নভেম্বর ২০২৩
-
ভালো থেকো , শনিবার, ১৮ নভেম্বর ২০২৩
-
আত্মহত্যার অস্ত্রাবলি , শনিবার, ১৮ নভেম্বর ২০২৩
-
সব কিছু নষ্টদের অধিকারে যাবে , শনিবার, ১৮ নভেম্বর ২০২৩
-
বাঙলাদেশের কথা (আমরা কি এই বাঙলাদেশ চেয়েছিলাম) , শনিবার, ১৮ নভেম্বর ২০২৩
-
আমার অশ্রু , শনিবার, ১৮ নভেম্বর ২০২৩
-
আমার কুঁড়েঘরে , শনিবার, ১৮ নভেম্বর ২০২৩
-
আমি বেঁচে ছিলাম অন্যদের সময়ে , শনিবার, ১৮ নভেম্বর ২০২৩
-
এ লাশ আমরা রাখবো কোথায় , শনিবার, ১৮ নভেম্বর ২০২৩
-
এই তো ছিলাম শিশু , শনিবার, ১৮ নভেম্বর ২০২৩
-
গরীবের সৌন্দর্য , শনিবার, ১৮ নভেম্বর ২০২৩
-
গোলাপ ফোটাবো , শনিবার, ১৮ নভেম্বর ২০২৩
-
গোলামের গর্ভধারিণী , শনিবার, ১৮ নভেম্বর ২০২৩
-
তুমি হাতখানি রাখো , শনিবার, ১৮ নভেম্বর ২০২৩
-
কথা দিয়েছিলাম তোমাকে , সোমবার, ৩০ অক্টোবর ২০২৩
অনুসন্ধান করুন
🎂 আজ যাদের জন্মদিন
মোঃ আব্দুল মজিদ এনডিসি
শুভ জন্মদিন! 🎈
সাম্প্রতিক মন্তব্যসমূহ
কবি, আপনার সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা রইল। 🙏🌿
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
স্বপ্নীল চক্রবর্ত্তী
ধন্যবাদ প্রিয় পাঠক । ভালো থাকবেন নিরন্তর ।
আরো দেখুন
অমরেন্দ্র সেন
লেখক:
অমরেন্দ্র সেন