ভালোলাগার অনুভূতি-
যায় কি কভু বলা;
ফাগুনের মাতাল হাওয়র মতন,
মনে মনে দেয় দোলা।
মনের আকাশ স্তব্দ,
সাথে নিরব শূন্যতা;
আমার মাঝে নেই যে আমি,
এ কেমন মধুর অন্যতা।
মনের মাঝে তারই কথা
বাজে কোকিলের মত সুরে,
দুই চোখ তাকে দেখবে বলে ,
ছুটে যায় দূর বহুদূরে।
চোখে না দেখে-
দেখে মনে মনে ;
শিল্পী নয় তবু আঁকে ছবি,
মনেতে সুদূর গোপনে।
দেখা না হলে ,কথা না বললে
মন হয়ে যায় পাগল,অশান্ত;
ইশ্, হৃদয়ের কথাগুলো ,
যদি গো সে জানত।
অল্প অল্প করেই -
বাড়ে ভালোবাসার দ্যূতি;
সবার মনের একই হাল ,
এমনি হয় প্রথম প্রেমের অনুভূতি।
ভালোবাসি কথাটি হয়নি
কভু বলা,
ওগো প্রিয় তোমার সাথে ,
হবে কি মোর নিরন্তর পথ চলা
কবিতা — প্রথম প্রেমের অনুভূতি
মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর ২০২৩
প্রেমের কবিতা
৩৮০৫
এআই বিশ্লেষণ (মূলভাব)
এই কবিতাটি প্রথম প্রেমের সুমিষ্ট ও আকুল অনুভূতির এক অপূর্ব প্রকাশ। কবি এখানে মনের অব্যক্ত ভালোবাসা, প্রিয়জনকে দেখার ব্যাকুলতা এবং একান্তে তাকে ভেবে ছবি আঁকার আবেগ সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন। ভালোবাসার কথা সরাসরি বলতে না পারার চঞ্চলতা এবং প্রিয় মানুষের সাথে আজীবন পথ চলার আকুল ইচ্ছা কবিতাটিকে গভীরভাবে স্পর্শকাতর করে তুলেছে।
অনুসন্ধান করুন
🎂 আজ যাদের জন্মদিন
সব্যসাচী দেব
শুভ জন্মদিন! 🎈
শ্রী অজয় কুমার দে
শুভ জন্মদিন! 🎈