সমস্ত প্রত্নতাত্ত্বিক উপাদানগুলোকে
আমার ইচ্ছেমতো সাজিয়ে দাও,
কঙ্কালগুলোর গাঁয়ে আঁচর দাও আমার রক্তের,
বদলে দাও বংশ লতিকা
ডেমোগ্রাফির কথা ভাব!
নৃতত্ত্বের সমস্ত অভিধান পুড়িয়ে দাও,
মায়া, ইনকা, মেহেরগড়,সিন্ধুর
নীরব নারী-মূর্তির ঠোঁটে
বসিয়ে দাও ডুয়ার্সের কোন এক রমণীর ভাঙা ঠোঁট।
তারপর চিৎকার করে বল,
“ও গঙ্গা তুমি বইছ কেন!”
আমার প্রেমিকার বুক জুড়ে বৃষ্টি নামুক তখন
ধুয়ে যাক ক্ষমতার সব রং।
অনেক দূরে—মাটির গভীরেএকটি অপঠিত লিপি নিঃশব্দে নিজের ভাষায়
লিখে যেতে থাকে তখন
মেসোপটেমিয়ায় হোসেনী ব্রাহ্মণের
আত্ম বলিদানের রূপ কথা।
… ……