বাংলা আমার মাতৃভাষা, বাংলা আমার গর্ব
পদে পদে সেই বাংলাই হচ্ছে যে আজ খর্ব।
যে ভাষাতে মান পেয়েছে রবীন্দ্রনাথ, মধু,
সুকুমার আর বিদ্যাসাগর দেখিয়েছে যাদু।
সেই ভাষাতেই কথা বলতে লজ্জা পায় লোকে!
হায় বাঙালি! বাংলা ছেড়ে ইংরেজিতে ঝোঁকে?
সকাল হলে গুড মর্নিং, রাত্রিতে গুড নাইট
বাংলা ছেড়ে বলতে থাকে — ওকে, অল রাইট।
সন্তান এখন হচ্ছে মানুষ ইংলিশ মিডিয়ামে।
নীতি ছাড়া পড়াশোনা শিখছে শুধুই নামে।
ইংলিশ মিডিয়ামে পড়ে মাকে ডাকে মম,
রইল না তো একটুকুও মাতৃভাষার দাম।
যে ভাষাতে হেমন্ত, মান্না গাইল মধুর গান।
আর কত যে সইতে হবে — এই ভাষার অপমান।
মায়ের মুখের মধুর ভাষা বাদ দিয়ে দাও যদি,
দুকুল ভরা উছল স্রোত হবে মরা নদী।
মাতৃভাষা দিবস পালন দেখনদারি যত
বিশ্বমাঝে নেই কো মধুর, বাংলা ভাষার মতো।
অনুসন্ধান করুন
🎂 আজ যাদের জন্মদিন
মহাদেব সাহা
শুভ জন্মদিন! 🎈
মোঃজাকারিয়া মাসুদ
শুভ জন্মদিন! 🎈
সাম্প্রতিক মন্তব্যসমূহ
https://banglakobita.net/sadathossain/kajol-choker...
আরো দেখুন
বাংলা কবিতা
লেখক:
সাদাত হোসাইন
কবি, আপনার সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা রইল। 🙏🌿
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
স্বপ্নীল চক্রবর্ত্তী