তোমায় আমরা জানি মাগো বিদ্যাদেবী রূপে।
শিক্ষা আজি স্থান পেয়েছে পাপের অন্ধকূপে।
মূর্খরা আজ মাথায় চড়ে, শিক্ষিতরা তলে।
জ্ঞান, বিদ্যার নেই কো সুনাম, এইভাবে কি চলে?
শিক্ষা এখন প্রয়োজন নেই, বিলাসিতা মাত্র।
শিক্ষালয়ে শিক্ষককে শাসায় এখন ছাত্র।
সঙ্গীতেরও বেহাল দশা কুরুচিকর গান।
এইভাবে কি বাড়তে পারে বীণাপাণির মান?
এই সমাজে চায়নি তো কেউ তোমারই হোক জয়।
তোমার আশিস পাওয়ার তরে সবটা অভিনয়।
তোমার দিকে পিছন ফিরে দাঁড়ায় বড় ছোট।
কেউ বা তোলে সেলফি আর কেউ বা তোলে ফটো।
তারপরে যে হয়েছে এক ভীষণ বড় দায়।
তোমার পূজার দিনে সবাই প্রেম করতে চায়।
প্রেমিকাকে ডেকে বলে — 'লাগছে তোমায় হেবি।'
তাদের কাছে তুমি নাকি প্রেমেরই এক দেবী।
পদে পদে তোমায় নিয়ে চলে অপমান।
কেমনভাবে বাজবে বলো তোমার জয়গান?
তুমি হলে আনন্দ উৎসব, অছিলা এক মাত্র।
ডিজে বাজে চতুর্দিকে সারা দিবারাত্র।
শিক্ষা, কলা, সংস্কৃতির নেই তো কোনো রেশ।
এইভাবে কি চলতে পারে সুস্থ কোনো দেশ?
বিদ্যাদেবী রূপে করো অশুভকে শেষ।
তবেই আবার গড়ে উঠবে সংস্কৃতিবান দেশ।
অনুসন্ধান করুন
🎂 আজ যাদের জন্মদিন
মহাদেব সাহা
শুভ জন্মদিন! 🎈
মোঃজাকারিয়া মাসুদ
শুভ জন্মদিন! 🎈
সাম্প্রতিক মন্তব্যসমূহ
https://banglakobita.net/sadathossain/kajol-choker...
আরো দেখুন
বাংলা কবিতা
লেখক:
সাদাত হোসাইন
কবি, আপনার সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা রইল। 🙏🌿
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
স্বপ্নীল চক্রবর্ত্তী