ফুচকা খাব, ফুচকা খাব
খেতে মজা খুব,
তেঁতুলেরই টক জলেতে
দেব আমি ডুব।
লাইন দিয়ে দাঁড়াব তো
হাতে নিয়ে বাটি,
বিকাল হলেই খাওয়ার জন্য
রাস্তার দিকে হাঁটি।
ছোলা মটর বেশি দিয়ে
মাখা হলে আলু,
হাতের সাথে মুখটা আমার
হয়ে যাবে চালু।
তার সাথে আরও যদি
দেয় ঝুড়ি ভাজা,
ফুচকা ভাঙার আওয়াজেতে
জমে যাবে মজা।
গালের মধ্যে গিয়ে যখন
সব একাকার হবে,
বিশ্বজয়ের শান্তি তখন
মনটা আমার পাবে।
ফুচকার মতো স্বাদের জিনিস
কিছু নেই অন্য,
ফুচকা খেয়ে মনে হয় যে
মানব জীবন ধন্য।
অনুসন্ধান করুন
🎂 আজ যাদের জন্মদিন
মহাদেব সাহা
শুভ জন্মদিন! 🎈
মোঃজাকারিয়া মাসুদ
শুভ জন্মদিন! 🎈
সাম্প্রতিক মন্তব্যসমূহ
https://banglakobita.net/sadathossain/kajol-choker...
আরো দেখুন
বাংলা কবিতা
লেখক:
সাদাত হোসাইন
কবি, আপনার সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা রইল। 🙏🌿
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
স্বপ্নীল চক্রবর্ত্তী