আমি যখন নূতন ছিলাম
বাসত সবাই ভালো,
বার্ধক্যে এসেছি বলে
কেউ দেখায় না আলো।
অতি দুঃখে কাটে আমার
বাকি আঁধার রাত্রি,
ভাবিনি তো হতে হবে
মৃত্যুপথযাত্রী।
পুরানো হলে কে আর বলো
মনে রাখে ভবে?
ধরা ছেড়ে তাই আমাকে
চলে যেতে হবে।
সবাইকে বিদায় বলে
যাচ্ছি আমি চলে,
রাত বারোটায় মৃত্যুর কোলে
পড়ব আমি ঢলে।
নূতন নিয়ে তোমরা সবাই
খুবই ভালো থেকো,
সুখ-স্বপ্নে মিলেমিশে
খুশির ছবি এঁকো।
ফুল সাজিয়ে বরণ করে
ডেকো তাকে 'ডিয়ার',
দুঃখ-বুকে জানাই আমি
হ্যাপি নিউ ইয়ার।
অনুসন্ধান করুন
🎂 আজ যাদের জন্মদিন
মহাদেব সাহা
শুভ জন্মদিন! 🎈
মোঃজাকারিয়া মাসুদ
শুভ জন্মদিন! 🎈
সাম্প্রতিক মন্তব্যসমূহ
https://banglakobita.net/sadathossain/kajol-choker...
আরো দেখুন
বাংলা কবিতা
লেখক:
সাদাত হোসাইন
কবি, আপনার সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা রইল। 🙏🌿
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
স্বপ্নীল চক্রবর্ত্তী