(১) মনুষ্য প্রাণ
মনুষ্য প্রাণ দু’কদমে বাঁচে
হলে কভু চারপেয়ে,
ভুলতে পারে সে অর্ধেক আয়ু
চান্দের পানে চেয়ে!
(২) প্রাণের টান
মরেও হলো না লাভ,
স্পন্দন আজও জিইয়ে রেখেছে
পৃথিবীরই যতো চাপ!
(৩) দুখের দান
হৃদয়ের ভাঁড়ে জমেছে যা ধন
যেটুকু তার নিখাদ,
দ্বিধাহীনে বলি দিয়েছে তা এনে
দুখের আর্তনাদ!
(৪) ভেবে দেখো!
ভেবে দেখো মুছে ক্ষত,
খাসা অন্তর কখনো হারে না
সুপ্ত বীজের মতো!
(৫) মাটির আকাশ
আকাশ কখনো নামে না এ’ ভবে
আমি দেখি তার ভাল,
দুঃখ বা সুখে যেভাবেই থাক
মাটি মাখা চিরকাল!
অনুসন্ধান করুন
🎂 আজ যাদের জন্মদিন
প্রমথ চৌধুরী
শুভ জন্মদিন! 🎈
সাম্প্রতিক মন্তব্যসমূহ
আপনি এখানে কবি সাদাত হোসাইনের পাতায় গেলে; কবিতা —...
আরো দেখুন
বাংলা কবিতা
লেখক:
সাদাত হোসাইন
কবি, আপনার সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা রইল। 🙏🌿
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
স্বপ্নীল চক্রবর্ত্তী