(১) কার্তিকের স্রোত
যখন হারিয়ে যায় পেঁজা পেঁজা মেঘ
বলে না ক্ষণিক আর কাশফুল ‘কোথা হে শরৎ!’
তখনই নিরালে বসে আবদ্ধ নাড়ায়
বুকের ক্ষরণে গড়ে সে’ আবহ কার্তিকের স্রোত।
(২) নিশির শিশির
যারে ভেবে কাঁদে এই মন
সে যে ছিলো উতলা প্লাবন,
দিবসের বুকে ক্ষয়ে নীর
আজ চির নিশিরই শিশির।
(৩) খুঁজে ফিরি
যে পথে গোধূলি যায় বকের আহ্বানে
দিগন্তের পানে
ব্যাকুল অঘ্রানে,
সে’ পথেই খুঁজে ফিরি তারে
কলমির ক্ষয়িত জবানে।
(৪) এ সুখ তাদের নয়!
ফাগুনে আগুন জ্বলে বিটপীর গায়ে
তাপিত রোদেরও গায়ে জেগে উঠে প্রণয়ের শোর,
নিঝুম বিকেল পায় কোকিলের প্রাণ
এ সুখ তাদের নয় খুঁজে যারা মাঘে এ’ আদর।
(৫) খোঁজ
খুঁজতে পারি না পদধ্বনি
খুঁজতে পারি না তার গান,
খুঁজি তবু বাটে-ঘাটে ঘুরে
কাঁদে বলে খোঁজে এ’ পরাণ।
অনুসন্ধান করুন
🎂 আজ যাদের জন্মদিন
প্রমথ চৌধুরী
শুভ জন্মদিন! 🎈
সাম্প্রতিক মন্তব্যসমূহ
আপনি এখানে কবি সাদাত হোসাইনের পাতায় গেলে; কবিতা —...
আরো দেখুন
বাংলা কবিতা
লেখক:
সাদাত হোসাইন
কবি, আপনার সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা রইল। 🙏🌿
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
স্বপ্নীল চক্রবর্ত্তী