আঁধার শরম লুটে দিবসের শেষে
চিলের সোনালী পাখ ঘেমে হলে ভারী -
তবে কি এ বঙ্গ কোন নারী?
নারীরই তো মেঘময় কেশ -
দেখতে তারেই এসে সুহাসিনী চান
রোপে চলে রূপালী আবেশ।
বলে বুঝি পেঁচকের গান -
বিটপীর ঘাড়ে আঁকা সিতারার সাড়া
আঁচলেরই চির আহবান।
ব্যাকুল দিবসে নয় -
রাত্রির কোমলে শুধু জাগে এই সাজ,
নইলে কি সুরে হতো বহতার বুক
নিশুতিতে শানিত এস্রাজ!
হে বঙ্গের ভূমি
জেনে গেছি তুমি
নোলকে-অলকে এক কুটিরের অষ্টাদশী নারী,
সরস অধরে যার ফসলের ডাক
মায়াবী দু’আঁখি মানে শিশিরের হিমে বাঁধা আড়ি।
অনুসন্ধান করুন
🎂 আজ যাদের জন্মদিন
আহমেদ হানিফ
শুভ জন্মদিন! 🎈
প্রসূন গোস্বামী
শুভ জন্মদিন! 🎈
সাম্প্রতিক মন্তব্যসমূহ
কবি, আপনার সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা রইল। 🙏🌿
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
স্বপ্নীল চক্রবর্ত্তী
ধন্যবাদ প্রিয় পাঠক । ভালো থাকবেন নিরন্তর ।
আরো দেখুন
অমরেন্দ্র সেন
লেখক:
অমরেন্দ্র সেন