হাতির পিঠে চিতার নাতি
হাতে রসের হাড়ি -
ব্যাঙাচি যায় কাকের শ্বশুর বাড়ি!
পিঁপড়া টানে মাছের ডালা
মুখে ঝিঁঝিঁর বোল,
সামনে নাচে ময়না টিয়া
গলে মোষের ঢোল।
কানাবগি সানাই নিয়ে
বাঁধছে পিছে সারি -
ব্যাঙাচি যায় কাকের শ্বশুর বাড়ি!
ইঁদুর টানে গরুর গাড়ি
লাগাম হনুর হাতে,
সিংহ মামা কাঁসর বাজায়
মিচকে হুলোর সাথে।
ডাইনে বামে বাঁদর চামে
চলছে রচে ঝাড়ি -
ব্যাঙাচি যায় কাকের শ্বশুর বাড়ি!
অনুসন্ধান করুন
🎂 আজ যাদের জন্মদিন
সব্যসাচী দেব
শুভ জন্মদিন! 🎈
শ্রী অজয় কুমার দে
শুভ জন্মদিন! 🎈