বলবো কারে গোপন কথা
হিমেল বায়ুর কণ্ঠ কি যায় শোনা!
খুঁজতে গেলে দোয়েল শ্যামা
বরং বাড়ে দুখের আনা গোনা।
ভাবলে যাবো বকুল তলে
মিলতে পারে তাজা ফুলের প্রীতি,
রোদ সে ক্ষণের ছন্দ কেড়ে
দর্পে রচে শুকনো পাতার গীতি।
নিশ্চিতই ওই ফসল আপন
আস্থা বেঁধে ছুটলে শ্যামল বাটে,
হঠাৎ কেন আছড়ে পড়ে
ফড়িঙ ছানা তপ্ত ঊষর মাঠে!
হিঙ্গুল বরণ মেঘকে সেধে
চুপটি কাটি কতোই কিরে আড়ি,
ঝম ঝমা ঝম রেলগাড়িটা
স্টেশন তখন যায় যদিও ছাড়ি।
ডাকতে গেলে বিলের ধারে
কানাবগি দেয় কি বারেক সাড়া!
গোপন কথা মনেই থাকে
সন্ধ্যাকাশে দেয় ফের উঁকি তারা।
অনুসন্ধান করুন
🎂 আজ যাদের জন্মদিন
প্রমথ চৌধুরী
শুভ জন্মদিন! 🎈
সাম্প্রতিক মন্তব্যসমূহ
আপনি এখানে কবি সাদাত হোসাইনের পাতায় গেলে; কবিতা —...
আরো দেখুন
বাংলা কবিতা
লেখক:
সাদাত হোসাইন
কবি, আপনার সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা রইল। 🙏🌿
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
স্বপ্নীল চক্রবর্ত্তী