বৃষ্টি মানেই ঝাপসা দৃষ্টি
দূর থেকে বহুদূর,
বৃষ্টি মানেই খেরো খাতা টেনে
হালখাতা সুমধুর।
বৃষ্টি মানেই কাদা মাখা স্মৃতি
খেদে উড়ু উড়ু মন,
বৃষ্টি মানেই লোনা জলে ভেজা
ফ্যাকাসে আস্তরণ।
বৃষ্টি মানেই হৃদয়ের কোণে
বিরহের লঘু চাপ,
বৃষ্টি মানেই অগোছালো ঋণ
ফুঁসে ওঠা সন্তাপ।
বৃষ্টি মানেই ঝিম ঝিম কথা
নিভৃতে ঝরা গান,
বৃষ্টি মানেই খোলা বাতায়ন
গোঁড়া-তেজী আনচান।
অনুসন্ধান করুন
🎂 আজ যাদের জন্মদিন
মানব মন্ডল
শুভ জন্মদিন! 🎈
আবদুশ শাকুর
শুভ জন্মদিন! 🎈
সাম্প্রতিক মন্তব্যসমূহ
কবি, আপনার সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা রইল। 🙏🌿
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
স্বপ্নীল চক্রবর্ত্তী
ধন্যবাদ প্রিয় পাঠক । ভালো থাকবেন নিরন্তর ।
আরো দেখুন
অমরেন্দ্র সেন
লেখক:
অমরেন্দ্র সেন