কবিতা — ছি! বাঙালি ছি!

ছি! বাঙালি ছি!
ক্যামনে আজও, কোন মুখে কও
থ্যাংকস্ ব্রো ফলো মি!
ছি! বাঙালি ছি!

ভাষার তরে প্রাণ যে দিলো
রক্ত যারা ঘাম,
হৃদ মহলের অন্দরে তার
নেই কি বিশেষ দাম!

বলছো যদি ‘ভাই ওরা ভাই!’
বক্ষে কেন ড্যাড হ্যালো হাই?
হয় না কি ওই কণ্ঠ বিবশ
বলতে ফি বা ফ্রি!
ছি! বাঙালি ছি!

৩১০ বার পঠিত রিপোর্ট

মন্তব্য করুন

লেখকের অন্যান্য প্রকাশনা