বলছি এ’ এক অভাগার কথা
মেনেছিলো সেজে হীন,
রাঙিয়ে তুলবো ধরণীর বুক
মেধা ঢেলে নিশি-দিন।
সভ্যতা ছিলো সৎ মা’র মতো
কিছুই পায়নি দাম,
নিরালায় বসে ভাবে এক সাঁঝে
বৃথা যাবে কেন ঘাম!
নিজেকে বিলাতে পুষ্পের দরে
পরহিত রেখে মনে,
হিম রোদ সয়ে রাস্তা রাঙাবো
ক্ষয়ে ক্ষয়ে প্রয়োজনে।
বসলো সে যবে রঙ তুলি নিয়ে
চিন্তন করে পাকা,
পিষে মারে তারে সেইদিনই এসে
মাতাল ট্রাকের চাকা।
রঞ্জিত হলো শোণিতে ও’ আশা
টিকলো কি বেশি দিন!
পিচ বা পাথরও ভুলে গেলো শেষে
অতিশয় বলে দীন।
অনুসন্ধান করুন
🎂 আজ যাদের জন্মদিন
প্রমথ চৌধুরী
শুভ জন্মদিন! 🎈
সাম্প্রতিক মন্তব্যসমূহ
আপনি এখানে কবি সাদাত হোসাইনের পাতায় গেলে; কবিতা —...
আরো দেখুন
বাংলা কবিতা
লেখক:
সাদাত হোসাইন
কবি, আপনার সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা রইল। 🙏🌿
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
স্বপ্নীল চক্রবর্ত্তী