কোমল শিশির স্নাত শাপলার ভাষা
সেদিন করেই তারে দান,
আহত বুকের খাঁচা সাজালেম খুলে
রেখে যতো চিলের জবান।
সোনালী সকাল রচে গোধূলির হাসি
আশা ছিলো কেড়ে নিবে ঘোর,
দেখে এ’ অতুল খেলা সুহাসিনী চান
ঢেলে দিবে রূপালী আদর।
এমনই শাশ্বত রূপ এ’ ধরণী পাবে
হবেই যা স্বভাবে অনাদি,
বুঝিনি এ’ ছিলো ভুল কোন কালে চিল
শাপলার পায়ইনি সমাধি!
অনুসন্ধান করুন
সাম্প্রতিক মন্তব্যসমূহ
ধন্যবাদ প্রিয় পাঠক । ভালো থাকবেন নিরন্তর ।
আরো দেখুন
অমরেন্দ্র সেন
লেখক:
অমরেন্দ্র সেন