নীরব আকাশে বসে সিতারার সারি,
তৃষিত মননে গাঁথে নীরদের জারি।
নীচেই ছা-হারা পাখি
গোপনে মুছলে আঁখি
সাঁঝের হয় কি কিছু ক্ষতি?
হেরে যাই আমি লীলাবতী!
সাধলে দখিনা বায়ু গলা এস্রাজে,
বলো তো ঘুরে না সুর কার ক্ষীণ খাঁজে?
ডাহুকের ভুখা মন
তবু না বাঁধলে পণ
স্বীকার করে কি অমা নতি?
হেরে যাই আমি লীলাবতী!
বিহগ-বিহগী গেলে অভিসারে ছুটে,
লাজুক রজনী ঘুম ফসলের টুটে।
’লহরি স্রোতের সুর
নয় কেন সুমধুর!’
তখনো বললে কারো মতি -
হেরে যাই আমি লীলাবতী!
নিশুতির রূপ দেখে শত বাঁধা ছিঁড়ে,
অটল ইন্দু বসে পাকুড়ের শিরে।
শিশিরের প্রলোভন
সে’ সারে নয় আপন?
বুঝেও হারালে ভোর স্তুতি -
হেরে যাই আমি লীলাবতী!
অনুসন্ধান করুন
🎂 আজ যাদের জন্মদিন
প্রমথ চৌধুরী
শুভ জন্মদিন! 🎈
সাম্প্রতিক মন্তব্যসমূহ
আপনি এখানে কবি সাদাত হোসাইনের পাতায় গেলে; কবিতা —...
আরো দেখুন
বাংলা কবিতা
লেখক:
সাদাত হোসাইন
কবি, আপনার সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা রইল। 🙏🌿
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
স্বপ্নীল চক্রবর্ত্তী