উর্বর জমিন পেয়ে আকাশের নীচে
একদিন বলেছিলে তুমি,
’বেভুলা হলেও শেষে আপনারে খোয়ে
এখানেই র’বো জেগে ঘুমি।
দেখবো দখিনা বায়ে পাখালির ভান
প্রেমের আঁচল সদা পাতি,
পরম যতনে করে রূপালী সিনান
গড়ে দেব নিশুতির খ্যাতি।
ক্ষণিক খেয়ালী মেঘ পতঙ্গের ডাকে
নিয়ে এলে বাদলের ধারা,
পাবোই অদূরে জানি কোকিলের গান
হিম কাশ হেমন্তের সাড়া।’
নিথুয়া পাথার আজ শ্যামলা সে’ বুক
জানতে কি পারো সুনয়না,
দুখের নীলাভ জল কতোটা আক্রোশে
তোমা স্মরে করে আনাগোনা?
অনুসন্ধান করুন
সাম্প্রতিক মন্তব্যসমূহ
সুন্দর লেখা, অভিনন্দন কবি
আরো দেখুন
কাজী অ্যাডাম
লেখক:
আনিস খান শিহাব
আসসালামু আলাইকুম । বাংলা কবিতা নেট কবিতা অঙ্গনে সক...
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
নূর মোহাম্মদ কল্পকবি
কিছু অনুভূতি
হালকা করে ছুঁয়ে যায়,
কিন্তু হৃদয়...
আরো দেখুন
রিয়াজ খান-হৃদয়
লেখক:
শংকর ব্রহ্ম