জব্বর আলী বাজন শিখে
খান ন’ দশেক পদ্য লিখে
হইছি ভাবে মস্ত বড় ছড়াকার,
এই দুনিয়ায় কে সে আছে
ঘেঁসবে যে এই বীরের কাছে
নই কি আমি রম্য কথার রূপকার!
ভাব না সঁপে ছেনে ছড়া
মানে এ’ তো ডালের বড়া
এরচে’ সুরেল কোথায় পাবে ছন্দ তাল!
রচুক না সুর যত্নে যতো
পারবে কি কেউ আমার মতো
সূক্ষ্ণ তালে রাখতে উঁচে স্কন্ধ ভাল!
হঠাৎই সেই জব্বর আলী
চুপসে হলো হাটের চালি
থাকলো না ক্যান আগের দরে নৃত্যে মন?
খবর এলো লাইব্রেরীতে
বই পেয়ে এক আচম্বিতে
সেদিন সে বেশ পড়ছে নিয়ম কিছুক্ষণ।
অনুসন্ধান করুন
সাম্প্রতিক মন্তব্যসমূহ
সুন্দর লেখা, অভিনন্দন কবি
আরো দেখুন
কাজী অ্যাডাম
লেখক:
আনিস খান শিহাব
আসসালামু আলাইকুম । বাংলা কবিতা নেট কবিতা অঙ্গনে সক...
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
নূর মোহাম্মদ কল্পকবি
কিছু অনুভূতি
হালকা করে ছুঁয়ে যায়,
কিন্তু হৃদয়...
আরো দেখুন
রিয়াজ খান-হৃদয়
লেখক:
শংকর ব্রহ্ম