হঠাৎ সেদিন বর্গির সাজে এসে
আমার বাগান থেকে তুলে নিয়ে গেলো ওরা
ষোড়শীর মতো চারাটি!
দেখতেও দেয়নি -
কোথাও রোপণ নাকি ধ্বংস করলো ওকে চিরতরে!
তারপর থেকে এহেন ভাবনাই হয়তো
আচ্ছন্ন করে রাখতো অন্তরটাকে আমৃত্যু -
যদি না নির্জনে হাঁটলেই নিত্য চোখে পড়তো
সদ্য ঝরা অগণিত কোরক!
অনুসন্ধান করুন
🎂 আজ যাদের জন্মদিন
সব্যসাচী দেব
শুভ জন্মদিন! 🎈
শ্রী অজয় কুমার দে
শুভ জন্মদিন! 🎈