মাঝ দরিয়ায় কান্দি দয়াল
বুকে মোহের বান -
অথৈ জলেই যায় বুঝি পরাণ!
শান্তি হারা দিলের বেদন
বুঝবে বলো কেউ!
কূল দু’খানি ভেঙেই চলে
অঢেল মাতাল ঢেউ।
খুঁজলে ভেলা ব্যাকুল আঁখি
বাড়ে স্রোতের টান -
অথৈ জলেই যায় বুঝি পরাণ!
কাজল বরণ মাতাল নিশি
কাড়ে দেহের বল,
অচিন পাখি দখিন পাশে
কতোই করে ছল।
ভাবলে পাবো ভাটার দেখা
ঘোমটা টানে চান -
অথৈ জলেই যায় বুঝি পরাণ!
অনুসন্ধান করুন
🎂 আজ যাদের জন্মদিন
প্রমথ চৌধুরী
শুভ জন্মদিন! 🎈
সাম্প্রতিক মন্তব্যসমূহ
আপনি এখানে কবি সাদাত হোসাইনের পাতায় গেলে; কবিতা —...
আরো দেখুন
বাংলা কবিতা
লেখক:
সাদাত হোসাইন
কবি, আপনার সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা রইল। 🙏🌿
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
স্বপ্নীল চক্রবর্ত্তী