ওই দুরে প্লাটফর্ম
ট্রেন চলে ঝম ঝম
বেজে উঠে এই বুঝি ভুখা সাইরেন -
তুমিও ওখানে কোন মেঠো পথে বসে
ভাবো কি আমারি মতো একাকী এহেন?
ষোড়শী মেঘেরা বেঁধে মিলেমিশে ভেলা,
এখানে বিকেলে খুঁজে শালিকের মেলা!
বিটপীতে রাখে পণ
হিম হিম সমীরণ
তাপিত বেলার সাথে সেরে লেন-দেন -
ওখানে কদম তলে বসে কোন কবি
পড়ে কি এমনই ক্ষণে বনলতা সেন?
অবারিত মাঠে পেয়ে শ্যামলা নিলয়,
আজি এ’ আকাশ রূপে বড় মায়াময়!
কার তরে ছুঁড়ে আড়ি
বলাকারা এঁকে সারি?
তটিনীর ধারে হাসে দেখে তা সফেন -
খুব ভাবি এলে এই প্রকৃতির কাছে
ওখানে কি সেই কালা বাঁশরী বেচেন?
অনুসন্ধান করুন
🎂 আজ যাদের জন্মদিন
প্রমথ চৌধুরী
শুভ জন্মদিন! 🎈
সাম্প্রতিক মন্তব্যসমূহ
আপনি এখানে কবি সাদাত হোসাইনের পাতায় গেলে; কবিতা —...
আরো দেখুন
বাংলা কবিতা
লেখক:
সাদাত হোসাইন
কবি, আপনার সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা রইল। 🙏🌿
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
স্বপ্নীল চক্রবর্ত্তী