প্রণয়ের সুর
কি যে সুমধুর
ছন্দিত শাখে কোকিলই বুঝি বা বুঝছে -
ব্যাকুল এ মন নিজেরে না পেয়ে ছুটছে!
অবারিত মাঠ মেজে নূপুরের ধ্বনি -
শ্যামলা পাঁজরে বারে বারে আঁকে
আকাশের শিরোমণি।
বোঝে না এ পণ
মৃদু সমীরণ
নিরজনে কেন গীতি হারা ধুলো খুঁটছে -
ব্যাকুল এ মন নিজেরে না পেয়ে ছুটছে!
মরমিয়া তুমি টেনে বেহালার ছড়,
তুলেছো গো কেনো অবেলার বুকে ঝড়!
ডাকাতিয়া সুরে উতলা আজি এ ক্ষণ -
মেঘালয়ে বসে এলো কেশে বাঁধে
ভীরু ভীরু আলাপন।
দ্যাখে না এ আঁখি
হলুদিয়া পাখি
কি কারণে কেঁদে গোধুলিরই ভাষা লুটছে -
ব্যাকুল এ মন নিজেরে না পেয়ে ছুটছে!
অনুসন্ধান করুন
🎂 আজ যাদের জন্মদিন
প্রমথ চৌধুরী
শুভ জন্মদিন! 🎈
সাম্প্রতিক মন্তব্যসমূহ
আপনি এখানে কবি সাদাত হোসাইনের পাতায় গেলে; কবিতা —...
আরো দেখুন
বাংলা কবিতা
লেখক:
সাদাত হোসাইন
কবি, আপনার সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা রইল। 🙏🌿
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
স্বপ্নীল চক্রবর্ত্তী