বিরল মোহে দিন ফুরালো
তুষের ফেরে বেচতে চিড়ে -
সময় কোথায় ভাসবে আঁখি নীরে!
হাড়ির উপর রসের হাড়ি
আশায় রেখে সারি সারি
মারছে তাতে লাঠির বাড়ি
চিত্ত কানা পিছন ফিরে -
সময় কোথায় ভাসবে আঁখি নীরে!
সাজছে ভূমে গহর চাষা
রোপে তাতে ভালোবাসা
আলেই বসে গড়ছে পাশা
আপন পিঠের চামড়া ছিঁড়ে -
সময় কোথায় ভাসবে আঁখি নীরে!
অনুসন্ধান করুন
🎂 আজ যাদের জন্মদিন
সব্যসাচী দেব
শুভ জন্মদিন! 🎈
শ্রী অজয় কুমার দে
শুভ জন্মদিন! 🎈