প্রায়শ সুদূরে চেয়ে বলতাম তারে
সত্যিই মেঘকে ভুলে ক্ষণকাল থেকেছে কি মাটি?
শুধাতো অবাক হয়ে - মানি না কি বলো
লহরি বিহনে নদী কোন কালে ছিলো নাকো খাঁটি!
সবুজ ঘাসের গায়ে শিশিরের কণা
সারাটা বছর জুড়ে কে বলেছে চুমে নাকো জেগে?
তখনি বলতো হেসে - নিশুতির কালে
ভেবো না গগনে থাকে নিশাপতি একাকীত্বে রেগে!
এলেও ধরণী ঘুরে হিম ঝরা শীত,
বিশ্বাসে জানাতো দেখে খেজুরের গল
ভীষণ শাশ্বত এই প্রকৃতির অবলা পিরীত!
মেঘের আড়ালে পেয়ে আলোকের ঢল,
প্রণয় পিয়াসি তার চোখ দু’টি থেকে
অনেকই পড়েছে খসে অজান্তেই আহত কাজল।
নিজেরে নীরবে সঁপে কার্তিকের স্রোতে
গোপনে কেন যে তবু ভেবেছিলো ‘খুঁজবো না আর,
ক্ষয়িষ্ণু নাড়ার মতো এ’ হৃদয় থেকে
নিশ্চয় হারিয়ে যাবে ধীরে ধীরে বাসনা পাবার!’
অনুসন্ধান করুন
🎂 আজ যাদের জন্মদিন
প্রমথ চৌধুরী
শুভ জন্মদিন! 🎈
সাম্প্রতিক মন্তব্যসমূহ
আপনি এখানে কবি সাদাত হোসাইনের পাতায় গেলে; কবিতা —...
আরো দেখুন
বাংলা কবিতা
লেখক:
সাদাত হোসাইন
কবি, আপনার সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা রইল। 🙏🌿
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
স্বপ্নীল চক্রবর্ত্তী