লিখতে পারতাম -
সুন্দর করে শুনে-বুঝেই লিখতে পারতাম,
সমাদরে ক’টা পুষ্প অর্পণ করে নির্জনে রয়েও পলাশ
নিজ নাম জারি করে বাসন্তী খতিয়ানে।
একটা আকাশ ছিলো আমার,
ভীষণই সুন্দর হিম হিম বৈকালী!
নিত্য ডানা মেলে এক চিল উড়তো সেখানে -
সোনালী রৌদ্রস্নানে।
না জন্মিলে এই রূপবতী বঙ্গে
হয়তো জানতেই পারতাম না -
শ্যামলা বাটের দেয়া অপেক্ষার প্রহর
কতো সহজে গড়তে পারে বিশ্ব বরেণ্য তাজমহল।
তারপর ...
পারি না -
অমন করে লিখতে পারি না আজ
উৎসাহী হয়ে উঠে না সেই কলমের নিব
বাক্যহারা পলাশ আর বিবশ চিলের আহাজারি
চিরতরে যেন কেড়ে নিয়েছে অপেক্ষার প্রহর।
তবুও লিখি ...
প্রতিদিন ...
অভ্যাস বশত নয় -
কেউ একজন দায়িত্ব দিয়ে গেছে বলে লিখার -
’পুচ্ছ হারা ইলিশের সমুদ্র ভ্রমণের পাণ্ডুলিপি!’
অনুসন্ধান করুন
🎂 আজ যাদের জন্মদিন
প্রমথ চৌধুরী
শুভ জন্মদিন! 🎈
সাম্প্রতিক মন্তব্যসমূহ
আপনি এখানে কবি সাদাত হোসাইনের পাতায় গেলে; কবিতা —...
আরো দেখুন
বাংলা কবিতা
লেখক:
সাদাত হোসাইন
কবি, আপনার সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা রইল। 🙏🌿
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
স্বপ্নীল চক্রবর্ত্তী