হুতোম পেঁচাটা আজ হিজলের শাখে
রাখলেও আঁখি দু’টি সুরে,
সাঁঝের সিতারা আর হয় নাকো দেখা
নিঃশ্বাস গেছে বলে পুড়ে।
ভ্রুলতার শিরে বসে গুমরানো কথা
রচে রোজই শিশিরের দানা,
নক্ষত্রের গতি পথে যায় না এ’ মন
খুঁজতে সে’ বলিহারি ডানা।
যা ছিলো আহত আশা হারায়েছে ধার
বুকে পেয়ে নিশুতির গান,
কষ্টের নীলাভ জলে তোমারি রা স্মরে
তবু করি ব্যাকুল সিনান।
অনুসন্ধান করুন
🎂 আজ যাদের জন্মদিন
সব্যসাচী দেব
শুভ জন্মদিন! 🎈
শ্রী অজয় কুমার দে
শুভ জন্মদিন! 🎈