ক’জন বুকের টানে, সুবচন ছাড়া
নিরালে র’লেও দানে মমতার ধারা?
না পেয়েও আহ্বান
রোপেছে তাজা জবান
সযতনে বেসে ভালো অবেলায় যারা -
ভাবলে তাদের কথা হই দিশেহারা!
অনেক পেয়েছি ছায়া সখ্যের সার,
পারিনি কিছুই দিতে প্রতিদান তার!
অধরে রা রেখে খোশ
করলেও আফসোস
সাঁঝের সিতারা হয়ে জ্বলে উঠে যারা -
ভাবলে তাদের কথা হই দিশেহারা!
ঘোরালো নিশির বুকে ভাদরের চান,
আমিও তো চেয়েছিনু এমনই পরাণ!
জানবে কভু কি কেউ
টেনেছি মাতাল ঢেউ?
তবুও সহৃদ দিলো পাশে রয়ে যারা -
ভাবলে তাদের কথা হই দিশেহারা!
অনুসন্ধান করুন
🎂 আজ যাদের জন্মদিন
সুশান্ত কুইলা
শুভ জন্মদিন! 🎈
সাম্প্রতিক মন্তব্যসমূহ
প্রবর রিপন নিয়ে আমার কিছু বলার নাই তার মতো আর কেউ...
আরো দেখুন
pabel
লেখক:
প্রবর রিপন
কবি, আপনার সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা রইল। 🙏🌿
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
স্বপ্নীল চক্রবর্ত্তী