শ্যামলা বাটের ধারে বসে নিরজনে
অচেনা গায়েন গায় কি জানি কি গান!
ভীষণ রাগত চোখে দ্যাখে তারে চেয়ে
দোদুল ধনুতে বসে কাঁচা পাকা ধান।
পাখালির একি রূপ কোথায় সে ডাক
জ্বরে কি খেয়েছে ওরা চিরতার পানি!
মৃদুলা বাতাসও কেনো করে হাঁসফাঁস
যদিও চলেনি আজ কলুদের ঘানি!
গাল দেখে বোঝা যায় গোধূলির খেদ,
গিয়েছে অকালে যেন চিরতরে ছেড়ে
যে ছিলো সজনী মেঘ ষোড়শী সফেদ।
এখনই জনম পাওয়া ব্যাঙাচির দল
হয়তো উঠলো খালে না বুঝেই নাচি,
তাগড়া ফড়িং ক’টা দেখে বলে ‘ওরে
আমরা ও’ সুরে নয় বাংলায় বাঁচি!’
অনুসন্ধান করুন
🎂 আজ যাদের জন্মদিন
প্রমথ চৌধুরী
শুভ জন্মদিন! 🎈
সাম্প্রতিক মন্তব্যসমূহ
আপনি এখানে কবি সাদাত হোসাইনের পাতায় গেলে; কবিতা —...
আরো দেখুন
বাংলা কবিতা
লেখক:
সাদাত হোসাইন
কবি, আপনার সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা রইল। 🙏🌿
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
স্বপ্নীল চক্রবর্ত্তী