যে মানুষটার হাত স্নেহের পরশ
রাত-দিন পরিশ্রম করে,
মাঠে ফসল ফলায়,মেশিন চালায়,
কত কাজের সমাহারে জীবন সাজায়,
কাঁধে ভার,তবুও-
চোখেমুখে নিন্দার কথা নেই,কাজ কাজেই।
পরিবারের সুখের জন্য সংগ্রাম করে জীবন যুদ্ধে জয়ী।
সেই মানুষটা হচ্ছে বাবা!
যে মানুষটার হাত দোলনা দোলায়
রাত-দিন ঘরের কাজ করে,রান্না করে।
পরিবারের হাসির জন্য সারাজীবন বেগার খাটে।
সেই মানুষটা চিনো তোমরা কি?
সেই মানুষটা হচ্ছে মা!
অনুসন্ধান করুন
🎂 আজ যাদের জন্মদিন
সব্যসাচী দেব
শুভ জন্মদিন! 🎈
শ্রী অজয় কুমার দে
শুভ জন্মদিন! 🎈