দর্পণ কবীর

কবিতা - অবেলার চাপা দহন

দর্পণ কবীর
মঙ্গলবার, ৩০ জানুয়ারি ২০২৪ বিরহের কবিতা

অন্ধকার ভেঙে ভেঙে সঞ্চিত করেছি
যেটুকু আলো ও আলোর ভেতরের
আলোড়ণ, তার সবটুকুই তোমাকে
দিলাম, অর্ঘ্য। তুমি বললে,
‘অন্ধকারের কুহেলিকা!’
সীমান্তে জমে থাকা কুয়াশার রঙে
এঁকে বিরহের বিনম্র মুখ, তুলে
দিলাম দূরাগত স্বপ্নের লাগাম।
তুমি বললে, ‘ভ্রান্তি বিলাস!’

পথ থেকে পথে, পাথেয় হয়েছে যা
প্রেম ও পবিত্রতা আগলে
তোমার জন্যে সাজালাম
অপার্থিব আয়োজন। তুমি বললে,
‘অবেলার চাপা দহন!’

পরে পড়বো
২৬১
মন্তব্য করতে ক্লিক করুন